Posts

রাখী বন্ধন উপলক্ষে ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জি হেলথ মিশনের পক্ষ থেকে এক বিশেষ প্রয়াস

Image
রাখির (Rakhi) সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব (Rakhi Bandhan Utsav 2023)। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায়। ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। আর বাঙালির এই রাখি বন্ধনের প্রসঙ্গে উঠে আসবেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কারণ, বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা, সেই অশান্ত মূহুর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে। তৎকালীন সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারন করে। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে একতা হওয়ার আহ্বান করেছিলেন।ধর্ম-বর্ণ নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয়। ঠিক হয়, ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সূতো বাঁধবেন। এই দিনকে মিলন দিবস হিসেবে পালন করা হয়। কবিগুরু এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন।...

উরুশ উৎসবে কাইনার ওয়ার্শী ওয়েলফেয়ার ট্রাস্টে উদ্যোগে হেলথ চেকাপ ক্যাম্প

Image
প্রতিবছরে মতো এবছরও ধুমধাম করে পালিত হল হুগলী শংকর পুরো ওয়ারিশ নগরে উরুশ উৎসব। মঙ্গলবারে এই উৎসব ছিল চোখে পড়ার মতো। এই উৎসব একে ওপরে ভালোবাসা ও আনন্দে উৎসব। বিকাল থেকে চলে জলসা লোকজনের আনাগোনা। তবে এই উৎসবে মধ্যে দিয়ে প্রত্যেকবারে মানুষের জন্য হেলথ চেকাপ ক্যাম্প করতে দেখা যায় ডক্টর এম, এ শাহকে।এই দিন কাইনার ওয়ারসি ওয়েলফেয়ার ট্রাস্ট এ কর্ণধার ডক্টর এম, এ শাহ উদ্যোগে একটি হেলথ চেকাপ ক্যাম্প আয়োজিত হয়। যেখানে আগত আশা যাত্রীদের কোনো রকম অসুবিধা হলে এই ক্যাম্প থেকে সাহায্য নিতে পারে। তবে এই ক্যাম্পে সহযোগিতায় রয়েছেন মিনু মোড় শাড়ি কোম্পানি। এম, এ শাহের এই ক্যাম্প বিভিন্ন জায়গায় আয়োজন করতে দেখা যায় মানুষের জন্য। তিনি বলেন মানুষের জন্য এই ধরনের কাজ করতে খুবই ভালোই লাগে। তবে অনুষ্ঠানে মধ্যে দিয়ে সম্প্রীতি ও ভালোবাসা বার্তা দেন তাসকিন সাব ওয়ার্ষি বাবা।

শ্রেষ্ট প্রামার্থ সেবা সংঘ উদ্যোগে ভোগ বিতরণ

Image
নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয়, এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারাবছর শিবপুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষ কাল। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে শিবের আপরাধনা করা হয়ে থাকে। শাস্ত্র মতে শ্রাবণ মাসে নিয়ম মেনে শিবের পুজো করলে ব্যক্তি সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারে। শিবলিঙ্গের পুজোয় জলাভিষেক, দুগ্ধাভিষেক, বেলপাতা, ধুতরো ইত্যাদি নিবেদন করা শুভ।রবিবার শ্রাবন মাস উপলক্ষে শ্রেষ্ট প্রামার্থ সেবা সংঘ উদ্যোগে বাবা শিবের পুজো উপলক্ষে ভোগ বিতরণ করা হয়। কলকাতা ক্যাশিপুর গঙ্গাধরে সন্নিকটে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই দিন সংস্থার উদ্যোগে বহু মানুষকে সুস্বাদু ভোগ বিতরণ করা হয়। ভোগে ছিল লুচি, আলুদম, পায়েস, তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শ্রী কিষান যাইসওয়াল,সেগেটারি রাবি সিংহ, প্রেসিডেন্ট রাহুল যাদব, ভাইস সেক্রেটারি প্রকাশ রুট, ফাউন্ডার মনোজ সিংহ, অ্যাসিস্ট্যান্ট সেগেটারি সন্তোষ যাদ...

ডেমোক্রেসি হকার্স ইউনিয়নের তরফে ডেঙ্গু ও ম্যালেরিয়া অভিযান

Image
২০২৩-২৪ অর্থবর্ষে কী ভাবে ডেঙ্গির মোকাবিলা করা হবে, তার রূপরেখা তৈরির জন্য বৈঠক হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্যের ১৬টি দফতরের সচিব, যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, সে সব জেলার জেলাশাসক। ডেঙ্গি মোকাবিলা এবং রোগীদের চিকিৎসার জন্য ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বৈঠকে ডেঙ্গি মোকাবিলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাম এবং শহরে দরজায় দরজায় ঘুরে মানুষকে সচেতন করার জন্য মোতায়েন করা হবে এক লক্ষ ৩২ হাজার জন। গ্রামগুলিতে পঞ্চায়েত পিছু ১৫ সদস্যের একটি দল মোতায়েন করা হবে। সেই দলের সদস্যেরা দরজায় দরজায় ঘুরে মানুষকে সচেতন করবেন। জীবাণু নিয়ন্ত্রণের কাজও করবেন। শহরতলির ক্ষেত্রে এই কাজের জন্য অতিরিক্ত লোক মোতায়েন করা হবে। রাজ্যের ৬০টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে এমনটাই সূত্রের খবর। মঙ্গলবার ডেমোক্রেসি হকার্স ইউনিয়নে তরফে কলেজ স্ট্রিট মার্কেট সন্নিকটে ডেঙ্গু এবং ম্যালিয়া অভিযান চালানো হয়। শুধু তাই নয় এর পাশ...

রাজীব গান্ধী জন্ম দিবস উপলক্ষে বড় বাজার ডিস্টিক কংগ্রেসে মাইনোরিটি উদ্যোগে একটি পথসভা আয়োজিত হয়

Image
পাখির চোখ লোকসভা ভোট।২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে মরিয়া প্রধান বিরোধী দল কংগ্রেস। বেশ কিছু জায়গায় কংগ্রেসের বেনিফিটের সম্ভাবনা। বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকেই এখন পাখির চোখ করেছে সব দল। রবিবার রাজীব গান্ধী জন্ম দিবস উপলক্ষে মদন মোহন বর্মন স্ট্রিটে বড় বাজার ডিস্টিক কংগ্রেস মাইনোরিটি উদ্যোগে একটি স্বরণ সভা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিল কংগ্রেসে বহু নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন জাহেদ আনোয়ার, ইন্তেকাফ, রুখসানা বেগম, মহম্মদ আলমগীর, বড় বাজার কংগ্রেস মাইনোরিটি ভাইন্স প্রেসিডেন্ট মহম্মদ স্যামসাদ। তবে এই মঞ্চ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিরুদ্ধে তোপ দিয়ে বড় বাজার কংগ্রেস মাইনোরটি ভাইন্স প্রেসিডেন্ট মহম্মদ সামসাদ বলেন রাজ্য এবং কেন্দ্র সরকার দেশের উন্নতি জন্য ব্যর্থ। রাজ্যে বসে আছে চোর, আর কেন্দ্র এ বসে আছে চা বিক্রেতা। কোনো দিন দেশ কে বিক্রি করে দেবে মোদী। তাই দেশের উন্নতি জন্য আরও একবার কংগ্রেসে নেতৃত্ব রাহুল গান্ধী প্রয়োজন।

বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Image
রক্তদান মহৎদান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ।তাই রক্তে চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। রবিবার বালিগঞ্জ নাইট ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বালিগঞ্জ বিজন সেতু সন্নিকটে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দুই দিন ধরে এই অনুষ্ঠান। প্রথম দিনে ছিল আঁকা প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৮নং ওয়ার্ডে কাউন্সিলার সুদের্শনা মুখ্যার্জি, পীযুষ দে, সমাজসেবী সাহেব দাস সহ বহু বিশিষ্ট জনেরা। প্রায় সময় এই ক্লাবের উদ্যোগে মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা। ক্লাবের প্রত্যেকে সদস্যদের অনুপ্রেরণায় তারা নানা ধরনের সামাজিক মূলক কাজ করে থাকে তারা।৩৮ত্তম বর্ষ পূর্তি পদার্পন করলো তাঁদের এই রক্তদান শিবির। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এক বিশেষ ভূমিকায় অংশগ্রহণ করতে দেখা যায় সন্দীপ বস কে।

যুবক সংঘ ক্লাবের পরিচালনায় শ্রাবন মাস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

Image
নিজস্ব প্রতিনিধি: (গীতা মন্ডল) শ্রাবন মাস শিবের মাস তাই এই মাস কে ঘিরে শিবের আরাধনা চলে তোড়জোড় করে। শনিবার ২নং ওয়ার্ডে শ্রাবন মাস উপলক্ষে এলাকার সমস্ত মানুষকে ভোগ বিতরণে আয়োজন করলে ২নং ওয়ার্ডে কাউন্সিলার অভিজিৎ কান্ডু। শুধু তাই নয় পাশাপাশি বিশিষ্ট মানুষজনদের দেওয়া হয় সংবর্ধনা। এই দিন বহু মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। ভোগে ছিল সুস্বাদু খিচুড়ি, আলুদম, চাটনি, পাঁপড়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। কখনও রক্তদান শিবির, আবার কখনও বা বস্ত্র বিতরণ এছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করেন কাজের মানুষ কাছের মানুষ অভিজিৎ কান্ডু কে। তবে অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত, কাউন্সিলার মিটুন টিকাদার, কাউন্সিলার স্নিগ্ধা মাইতি, এছাড়াও ছিল বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলারা। যুবক সংঘ ক্লাবের পরিচালনায় এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকেন এলাকার জনপ্রিয় কাউন্সিলার অভিজিৎ কান্ডু।