দেবব্রত মন্ডলের উদ্যোগে আয়োজিত হল বস্ত্র বিতরণ অনুষ্ঠান
দক্ষিণবঙ্গ বিশ্ব হিন্দু পরিষদ গঙ্গা সাগর জেলা অধীনস্থ মহেশতলা প্রখন্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ আশুতি পঞ্চানন্দতলা উপখন্ডের পক্ষ থেকে মহালয়া পূর্ণ লগ্নে চন্ডীপাঠ এবং দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল। অনুষ্ঠানে আহ্বায়ক দেবব্রত মন্ডল। শুধু বস্ত্র বিতরণ নয় সাথে ছিল ভোগ। এই দিন পুজো উপলক্ষে বহু মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল বিজেপি নেতা অভিজিৎ দাস সুমন ভট্টাচার্য,শ্রী বিধান ঘাটা,উত্তম মন্ডল এছাড়াও ছিল বহু বিশিষ্ট মানুষ জনেরা এবং সাধু সন্তরা। অনুষ্ঠান টি ছিল দেখার মত। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের এক পুণ্য সন্ধিক্ষণ, যার মাধ্যমে সনাতন ধর্মে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা ঘটে। 'মহালয়া' শব্দটির অর্থ হলো— মহান যে আলয় বা আশ্রয়। শাস্ত্রীয় ও আধ্যাত্মিক দিক থেকে মহালয়ার গুরুত্ব অপরিসীম। এর মূল মাহাত্ম্যগুলো নিচে আলোচনা করা হলো। মহালয়া তিথিতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের (পিতৃপক্ষ) সমাপ্তি ঘটে এবং শুক্লপক্ষের (দেবীপক্ষ) শুভ সূচনা হয়। অমাবস্যার অন্ধকার দূর করে চারদিক আলোকময় দেবীপক্ষের শক্তিতে জাগ্রত হয়ে ওঠে। মহালয়া মূলত একটি অমাবস্য...