ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ
কম কমিশন, ই-পস মেশিনে নেটওয়ার্কের সমস্যা এবং খাদ্যসামগ্রী মজুতে ঘাটতির জরিমানার ভয়ে রেশন ডিলারদের অবস্থা বর্তমানে বেশ শোচনীয়। পর্যাপ্ত আয় না হওয়ায় এবং পরিকাঠামোগত খরচের চাপে অনেকেই আর্থিকভাবে চরম সংকটে রয়েছেন। ডিলাররা যে পরিমাণ খাদ্যশস্য বণ্টন করেন, তার বিপরীতে সরকারি কমিশন অত্যন্ত সামান্য। যেসব ডিলার শুধুমাত্র রেশনের দোকান চালান, তাদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আঙুলের ছাপ (বায়োমেট্রিক) মিলিয়ে রেশন দেওয়ার জন্য যে ই-পস (e-POS) মেশিন রয়েছে, তার ধীরগতি ও সার্ভারের সমস্যা নিত্যদিনের বাধা। সার্ভার ডাউনের কারণে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং প্রায়ই ডিলারদের বিক্ষোভের মুখে পড়তে হয়। ই-পস মেশিনের হিসাবে সামান্য গরমিল বা চাল-গম ওজনে কম হলে খাদ্য দপ্তরের কড়া শাস্তির মুখে পড়তে হয়। অনেক সময় গুদামের ঘাটতি মেটাতে গিয়ে পকেট থেকে টাকা দিতে হয়। বিদ্যুতের বিল, দোকানের ভাড়া, কর্মচারীর বেতন এবং আনাজপত্র বা বস্তা বহনের খরচ ডিলারদের নিজেদের বহন করতে হয়, যার তুলনায় আয় অপ্রতুল।
অনেক সময় কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নিয়মের কারণে গ্রাহকরা ঠিকমতো রেশন পান না, যার জন্য সরাসরি ডিলারদের দায়ী করা হয় এবং অনেক জায়গায় ডিলারদের বিক্ষোভ ও হেনস্থার শিকার হতে হয়। এই শোচনীয় অবস্থার কারণে অনেক ডিলার তাঁদের ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন এবং সরকারি ভাতার দাবি জানিয়ে প্রায়ই খাদ্য ভবনের সামনে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করে আসছেন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল খাদ্য ও সরবরাহ দপ্তর পোর্টাল থেকে ডিলারদের লাইসেন্স ও নীতি সংক্রান্ত সর্বশেষ আপডেট জানা যায়। সোমবার ওয়েস্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনে ডাক দিয়ে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয় কলকাতা রাম মোহন হলে।
সভা আহ্বায়ক মুকসেদ আলী, রতন সাউ, মিহির দাস,অচিন্ত কুমার সাঁতরা, এই সমাবেশে মূল দাবী গুলি হল রেশন ব্যবস্থা যাতে সুষ্ঠ ভাবে হয়। রেশন দোকানে মালিকদের আয় বিনিয়োগ টা রক্ষা করতে হবে। দুয়ারে রেশন দেওয়া বন্ধ করতে হবে। কারণ এটা খুব কষ্ট কর। এবং কমিশন ঠিকঠাক দিতে হবে। তা না হলে বাঁচা সম্ভব নয়। তারা আরও বলেন একটা রেশন দোকান চালাতে দুই তিন জন কর্মচারী তাঁদের মাইনে। দোকানে ভাড়া, ইলেকট্রিক বিল সব মিলিয়ে রেশন দোকান চালানো অসম্ভ হয়ে উঠছে । তাই আশা করবো আগামী দিনের সরকার এই গুলি বিষয়ে দেখবে। এর পাশাপাশি এই মঞ্চ থেকে সমস্ত রেশন ডিলারদের একত্রে হবার আহ্বান জানালেন তারা।



Comments