Posts

Showing posts from September, 2026

জলসেবার সাথে জনসেবা, পরিবেশ সংরক্ষণের একটি বার্তা

Image
*কলকাতা : জনসেবার ভাবনাকে সাকার করে শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ তারিখে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রে দুটি স্থায়ী, স্বয়ংক্রিয়, ফিল্টারযুক্ত এবং শীতল পানীয় জলের প্যাউ-এর লোকার্পণ করা হলো। দুটি প্যাউ-এরই লোকার্পণ করেন ওয়ার্ড নং ৬৯, কে.এম.সি.-র শ্রী কৌশল প্রসাদ মিশ্র। অনুষ্ঠানে শিবনাথ নেওটিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী শিবনাথ জি নেওটিয়ার গরিমাময় উপস্থিতি ছিল। প্রথম প্যাউটি পেয়ারা বাগান, বেলতলা মোটর ভেহিকেলের কাছে এবং দ্বিতীয়টি ম্যাডক্স স্কোয়ার পার্কের বাইরে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ নাগরিক, পথচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়মিতভাবে স্বচ্ছ ও শীতল পানীয় জল সরবরাহ করা হবে। এই উপলক্ষে শ্রী কৌশল প্রসাদ মিশ্র এবং শ্রী শিবনাথ জি নেওটিয়াকে শাল, উত্তরীয় এবং স্মারক-চিহ্ন দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরিবেশ ও পক্ষী সংরক্ষণের বার্তা দিয়ে বাঁশের চারা এবং পাখির বাসাও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সাধারণ নাগরিকদের মধ্যে ফুড প্যাকেট, জলের বোতল এবং লাড্ডু বিতরণও করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জলসেবা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী দিনেশ খেমকা। ...

পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী উমেশ রাই হুগলির বামুনারীতে সোলার পাওয়ার পয়েন্টের উদ্ভোধন করলেন

Image
*হুগলি: ফিনামো গ্লোবাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে একটি নতুন সোলার পাওয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ তারিখে এক্সেল হাইওয়ে সার্ভিস, বামুনারী দিল্লি হাইওয়ে রোডে ধুমধামের সাথে সম্পন্ন হলো। অনুষ্ঠানটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী উমেশ রাই। এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিনামো গ্লোবাল সার্ভিসের পক্ষ থেকে বরুণ সাউ, ওয়ারের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে মন্ত্রী বলেন, শক্তি বিপ্লবের যুগ শুরু হয়ে গেছে। বাড়িতে সোলার লাগানোর জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যেও লাগানো যেতে পারে। তিনি সৌর শক্তি সম্প্রসারণের ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ফিনামো গ্লোবাল সার্ভিসেস পশ্চিমবঙ্গে তাদের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প শুরু করেছে, যা সৌর শক্তি প্রকল্প এবং হাওড়া ও হুগলিতে ওয়ারি এনার্জি লিমিটেডের পার্টনার হয়ে গেছে। এই উপলক্ষে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি হওয়ায় এখানকার মানুষ খুবই সমস্যায় পড়ছেন,...

জলসেবা ট্রাস্টে আয়োজনে ও শিব নাথ নেওটিয়া ফাউন্ডেশনে উদ্যোগে জলের কলের মেশিন উদ্ভোধন

Image
জল সেবার সাথে জনসেবা, পরিবেশ ও পক্ষী সংরক্ষণের বার্তা'।কলকাতা। পিতৃপক্ষের প্রাক-সন্ধ্যায় জনসেবার ভাবনাকে বাস্তবায়িত করে বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ তারিখে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দুটি স্থায়ী, স্বয়ংক্রিয়, ফিল্টারযুক্ত ও শীতল পানীয় জলের প্যাউ-এর লোকার্পণ করা হয়। এই দুটি প্যাউ-এর লোকার্পণ করেন ওয়ার্ড নং ৬৯, কেএমসি-র শ্রী কৌশল প্রসাদ মিশ্র। অনুষ্ঠানে শিবনাথ নেওটিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী শিবনাথ জি নেওটিয়া গৌরবময় উপস্থিত ছিলেন। প্রথম প্যাউটি বালিগঞ্জ গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের বাইরে এবং দ্বিতীয়টি রিচি রোডে ডোভার রোডের কাছে ম্যানর বিল্ডিংয়ের পাশে স্থাপন করা হয়েছে। এই প্যাউ-গুলির মাধ্যমে এলাকার সাধারণ নাগরিক, পথচারী এবং ছাত্রীদের নিয়মিত ফিল্টারযুক্ত ও শীতল পানীয় জল সরবরাহ করা হবে। এই উপলক্ষে শ্রী কৌশল প্রসাদ মিশ্র এবং শ্রী শিবনাথ জি নেওটিয়াকে শাল, উত্তরীয় ও স্মারক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয়। পরিবেশ ও জীবজন্তু সংরক্ষণের বার্তা দিয়ে বাঁশের চারা এবং পাখির বাসাও উপহার দেওয়া হয়। অন...

রবিবার কিডস পরীক্ষা সাফল্য স্টুডেন্টদের পুরুস্কৃত করা হল

Image
(কিডস) স্টুডেন্টদের ভবিষ্যত গড়তে এগিয়ে চলেছে কিডস। স্টুডেন্টদের মধ্যে এভিলুয়েশন আনছে এই কিডস। কিডস এ পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীরা তাঁদের আগামী দিনের দক্ষতার পরিচয় এবং কনফিডেন্স বাড়ছে। নবন থেকে দশম শ্রেণী স্টুডেন্টরা এই পরীক্ষা দিতে পারে। কিডস যখন শুরু করে তখন মাত্র কয়েকজন স্টুডেন্ট নিয়ে তাঁদের পথ চলা এখন তাঁদের স্টুডেন্টদের মাত্রা ২২ হাজারেও বেশি। রাজ্যে বিভিন্ন স্কুলে কিডসে মাধ্যমে পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা। আগামী দিনে এর সেন্টার কেন্দ্র আরও তিন টি চালু হতে চলেছে। রবিবার কিডসরে কলকাতা একটি অডিটোরিমে কিডসরে সফল পরীক্ষার্থীদের একটি বিশেষ পুরুস্কারে পুরুস্কিত করা হয়। তাঁদের হাতে একটি ছোট আমাউন্ট তুলে দেওয়া হয়। যা পেয়ে খুশি অভিভাবক ও স্টুডেন্টরা। এই ভাবেই এগিয়ে যাচ্ছে কিডস। কিডসে জেনারেল সেক্রেটারি মোঃ রিজওয়ান প্রেসিডেন্ট গোপাল সোনার চিফ কন্ট্রোলার অফ সেট মোঃ ইকবাল আনসারী।

দূর্গা পুজো কমিটি হারিজান মল্লিক সুধার সমিতি কলকাতা গান্ধী স্পোটিং ক্লাবে তরফে মোদীজি জন্মদিন সেলিব্রেশন

Image
বৃহস্পতিবার ৭৬ ত্তম জন্ম দিবস পালিত হল ভারতবর্ষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন জায়গায় তার জন্মদিন সেলিব্রেশন পালিত হয় এই দিনে। ঠিক তেমনি ধর্মতলা নিউমার্কেট সিম্পার্ক সামনে দূর্গাপুজো কমিটি হারিজান মল্লিক সুধার সমিতি কলকাতা গান্ধী স্পোটিং ক্লাবে তরফ থেকে মোদীজি জন্মদিন সেলিব্রেশন করা হয়। ধুমধাম করে কেক কেটে দিন টি উদযাপন করে এই কমিটি সমস্ত সদস্যবৃন্দরা। তবে এই কমিটি উদ্যোগে দূর্গা পুজো হয় দেখার মত। প্রতি বছর বিভিন্ন বিভিন্ন ধরনের পুজো প্যান্ডেল ও প্রতিমা চমক দেয় দর্শকদের সামনে। এই বছরও দূর্গা পুজো কমিটি হারিজন মল্লিক সুধার সমিতি কলকাতা গান্ধী স্পোটিং ক্লাব পুজো নতুন চমক নিয়ে আসছে। এখন শুধু দেখার অপেক্ষা। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের মেহসানা জেলার ভাদনগর (Vadnagar) শহরে নরেন্দ্র মোদীর জন্ম হয়।তাঁর বাবার নাম দামোদরদাস মূলচান্দ মোদী এবং মায়ের নাম হীরাবেন মোদী।ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না। তিনি ও তাঁর পরিবার ভাদনগর রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতেন এবং বাবাকে কাজে সাহায্য করতেন। খুব অল্প বয়সে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সংস্পর্শে আসেন এবং যো...

উৎসবের ফ্যাশনের এক নতুন ভোর

Image
কলকাতা, ১৫ই সেপ্টেম্বর ২০২৬: এই উৎসবের মরসুমে, Rangoli রঙ বাড়িয়ে, জাঁকজমক বাড়িয়ে ARYA-র সাথে এক নতুন যুগে পা রাখছে। নিখিল জৈনের ভিশন ও পরিচালনায়, এই আইকনিক ভারতীয় ফ্যাশন হাউস নিয়ে এসেছে ARYA — একটি প্রাণবন্ত নতুন উৎসবের কালেকশন যা ভারতীয় ঐতিহ্যের সমৃদ্ধিকে তুলে ধরে এক নতুন, নির্ভীক, ফ্যাশনেবল রূপে। এই মরসুমের ভাবনা — *"উৎসবের নতুন রঙে"* — নতুন রঙ, নতুন এনার্জি এবং উৎসবকে অনুভব করার এক নতুন উপায়ের উদযাপন। প্রাণবন্ত সিল্ক, সূক্ষ্ম জরি, স্টেটমেন্ট-মেকিং বর্ডার, কনটেম্পোরারি ড্রেপ এবং সুন্দর কারুকাজ করা মেনসওয়্যার — সব মিলিয়ে এমন সিল্যুয়েট তৈরি হয়েছে যা একদিকে শিকড়ের সাথে যুক্ত, অন্যদিকে একেবারে আধুনিক। এই কালেকশনের রঙ — উজ্জ্বল লাল, আকর্ষণীয় ফুশিয়া, গভীর জুয়েল টোন থেকে শুরু করে মার্জিত আইভরি, বিলাসবহুল গোল্ড এবং স্বপ্নময় প্যাস্টেল — যা উৎসবের প্রতিটি মুহূর্তকে ধরে রাখে। ক্লাসিক শাড়ি পেয়েছে এক সমসাময়িক টুইস্ট। অকেশনওয়্যারে এসেছে আরও গ্ল্যামার। মেনসওয়্যার পেয়েছে স্পটলাইটে তার নিজস্ব মুহূর্ত। এটা ঐতিহ্য — কিন্তু এক নতুন দৃষ্টিভঙ্গিতে।কালেকশন সম্পর্কে Ran...

নাভয়ুক নাগরিক সংঘ কলকাতা-১ গণেশ পুজো এবারে এক রকমভাবে পুজো হতে চলেছে

Image
নাভয়ুক নাগরিক সঙ্ঘ কলকাতা-১ এ গণেশ পুজো অতি ধুমধাম করে পালিত হতে চলেছে। কয়েক দিন ধরে চলবে পুজো পাশাপাশি নানা ধরনের সাধারণ মানুষরে পরিষেবা মূলক কাজ। ইজারা স্ট্রিটে এই পুজো অতি জনপ্ৰিয় হয়ে উঠেছে প্রতি বছর। এই পুজো উদ্যোগে রয়েছে বান্টি আগরয়াল,পবন পান্ডে,কুশল পান্ডে,প্রকাশ সিং,ওঁম প্রকাশ শাউ সহ আরও অনেকে। হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজের শুরুতে এবং সমস্ত দেবতার আগে বিঘ্ননাশক ও জ্ঞানদাতা শ্রী গণেশ পুজো করা হয় যাতে সমস্ত বাধা দূর হয় এবং কাজটি সফল হয়। বিঘ্ন বিনাশক: ভগবান গণেশকে 'বিঘ্নহর্তা' বলা হয়। তিনি মানুষের জীবন ও কাজের সমস্ত বাধা ও বিপত্তি দূর করেন। শুভ সূচনা: যে কোনো নতুন কাজ, ব্যবসা শুরু বা পূজানুষ্ঠানে তাঁর উপস্থিতি মঙ্গল ও ইতিবাচক শক্তির প্রতীক।জ্ঞান ও প্রজ্ঞা: তিনি বুদ্ধিমত্তা ও জ্ঞানের দেবতা। তাঁর আরাধনা করলে মন স্থির হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।সমৃদ্ধি ও সৌভাগ্য: গণেশের কৃপায় পরিবারে সুখ, শান্তি, ধন-সম্পদ ও সমৃদ্ধি আসে। পৌরাণিক কাহিনী অনুসারে, একসময় দেবতারা ঠিক করেন কার পুজো সবার আগে হবে। তখন ঠিক হয় যিনি পুরো বিশ্ব প্রদক্ষিণ করে সবার আগে ফ...

বড় বাজার ১নং নবাব লেন পোস্তা গণেশ মন্দিরে পুজো ঢল চোখে পড়ার মত

Image
সোমবার থেকে শুরু হল গণেশ চতুর্থদশী, বিভিন্ন জায়গায় ধুমধাম করে পালিত হচ্ছে গণেশের আরোধনা। ঠিক তেমনি বড় বাজার ১নং নবাব লেন পোস্তা গণেশ মন্দিরে পুজো চলল অতি সারম্বে সাথে। পোস্তা পেট্রোল পাম্পে সন্নিকোর্টে এই মন্দিরে পুজো প্রতি বছরে মত এ বছরেও পুজো মানুষরে ঢল ছিল চোখে পড়ার মত। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এই মন্দিরে পুজো দিতে দেখা যায়। পুজো আয়োজক পন্ডিত সচিন ত্রিপাটি। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যে সভাপতি শমিক ভট্টাচার্য, বিজেপি নেতা সন্তোষ পাঠক, কুশল পান্ডে, প্রাক্তন বিধায়িকা স্মিতা বকক্সি, সঞ্জয় বকক্সি, সৌম্য বকক্সি,এছাড়াও বিশিষ্ট মানুষজনেরা। গণেশ পূজা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি উৎসব। যেকোনো শুভ কাজ, ব্যবসা শুরু বা নতুন গৃহপ্রবেশের আগে বিঘ্ননাশকারী ভগবান গণেশের পূজা করা সনাতন ধর্মের একটি চিরন্তন নিয়ম। গণেশকে 'বিঘ্নহর্তা' বলা হয়। তার পূজার প্রধান মাহাত্ম্য হলো, তিনি মানুষের জীবনের সমস্ত বাধা-বিপত্তি, অমঙ্গল এবং নেতিবাচক শক্তি দূর করেন। যেকোনো পূজার শুরুতে তার আবাহন না করলে সেই পূজা সম্পূর্ণ হয় বলে মনে করা হয় না। গণেশ হলেন বুদ্ধি, প্...

৫১ পল্লী গণেশ পুজো কমিটি, গণেশ পুজো শুভ উদ্ভোধন হল শনিবার

Image
৫১ পল্লী গনেশ পুজো কমিটি,গণেশ পুজো শুভ উদ্ভোধন হল শনিবার। শুভ উদ্ভোধন হল বিজেপি নেতা সন্তোষ পাঠকের হাত দিয়ে। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট মানুষ জনেরা। শুধু তাই নয় উদ্ভোধন অনুষ্ঠানে পাশাপাশি ছোট ছোট বাচ্ছাদের ছিল নাচ গান একটি সুন্দর অনুষ্ঠান। যা ছিল দেখার মত। তবে সমগ্র অনুষ্ঠানে উদ্যোগে ছিলেন ভাইস প্রেসিডেন্ট রামেশ প্রসাদ, সেগেটারি সঞ্জিত কুমার সিং,জয়েন্ট সেগেটারি প্রেম নাথ ডুবে, রোহিত সিং, ট্রেজারার রাহুল সিং, জিতু দাস, উমাশঙ্কর দাস, সোমনাথ মন্ডল, এছাড়াও আরও অনেকে। 1 B, গোকুল বড়াল স্ট্রিট এ এই পুজো প্রতি বছরে ন্যায় এবছরও ধুমধাম করে পালিত হতে চলেছে। পুজো এক সপ্তাহ ধরে চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। গণেশ হলেন ‘প্রথম পূজ্য’ দেবতা। যে কোনও শুভ কাজ, বিদ্যাচর্চা বা বাণিজ্যের সূচনায় তাঁর আরাধনা বাধ্যতামূলক। পৌরাণিক বিশ্বাস মতে, পার্বতীর কায়মনোভাব থেকে সৃষ্টি গণেশের মস্তক শিবের ত্রিশূলে ছিন্ন হলে, পরবর্তীতে গজমুণ্ড সংযোগে তিনি পুনর্জীবন পান। ভাদ্রে তাঁর এই মর্ত্যে আগমন ও জন্মতিথিই গণেশ চতুর্থী নামে খ্যাত। ঐতিহাসিক তথ্য বলে, মারাঠা শাসক শিবাজীর সময় থেকে এই উৎসবের গুরুত্ব ...

বৃহস্পতিবার সারা বাংলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতি পক্ষ ধর্মতলা বিশাল জনসভাবেশ

Image
নিজস্ব সংবাদ:- গীতা মন্ডল-- গত ৪ঠা মে রাজ্যে পালাবদলের পর নবগঠিত রাজ্য সরকার কর্তৃক পশু জবাই সংক্রান্ত নয়া বিধি আরোপের পরদিন থেকেই রাজ্যের পশুহাট গুলি বন্ধ রয়েছে। প্রায় চার মাস যাবৎ লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা স্তব্ধ হয়ে রয়েছে। গরু কেনাবেচা বন্ধ থাকায় বানতলার বিখ্যাত লেদার ইন্ডাস্ট্রির হাজার হাজার শ্রমিক কর্মচারীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। এখনই এক লক্ষ ম্যাট্রিক টন এর বেশি দুধের ঘাটতি,গরু কেনা বেচা বন্ধ থাকায় আগামী দিনে দুধের দুষ্প্রাপ্পে ও মূল্যবৃদ্ধিতে পশ্চিমবঙ্গের শিশু কিশোরদের জীবনে নেমে আসবে অপুষ্টির মহামারী।ভয়ংকর সংকটের সামনে পড়েছে গ্রামীণ হাজার হাজার গোপালক। আগামী দিনে ডেয়ারি শিল্পের সাথে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকায় নেমে আসছে ভয়াবহ সংকট। হাটমালিক,ব্যবসায়ী, চর্ম সংগ্রাহক, চর্ম শিল্পের সাথে যুক্ত শ্রমিক, গোপালক, ডেয়ারি শিল্পের(গোয়ালা, ময়রা, মিষ্টান্ন শিল্পের সাথে যুক্ত কয়েক লক্ষ ব্যবসায়ী,শ্রমিক, কর্মচারী)সাথে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা ভয়ংকর বিপর্যয়ের সম্মুখে দাঁড়িয়ে। এমতাবস্থায়, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা রক্ষার্থে আগ...

বেহালা মা ফাউন্ডেশনে উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন

Image
বেহালা মা ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল শিক্ষক দিবস। বেহালা রয়েড পার্ক মোড়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজক সভাপতি সংগীতা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা যায় অর্ণব চৌধুরী কে। এই দিন বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের সন্মাধনা জানানো হয়। বেহালা মা ফাউন্ডেশন, সমাজের স্বার্থে সাধারণ মানুষরে জন্য সামাজিক মূলক বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। এই ভাবেই এগিয়ে যাচ্ছে বেহালা মা ফাউন্ডেশন। সাধারণ মানুষরে আপদ বিপদে সব সময় মানুষরে পাশে থাকেন তারা । তবে এই দিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষরে জন্য আরও একটি বিশেষ বার্তা দেওয়া হয়।সেইটি হল কেউ যদি কোনো সমস্যায় থাকে তাঁদের এই সংস্থা থেকে একটি হেল্প লাইন চালু করতে চলছে। যেখানে সাধারণ মানুষরে সমস্যা কথা শোনা হবে। ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী স্মরণে এবং শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে শিক্ষক দিবস পালন করা হয়। ৫ সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও প্রখ্যাত দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী।অনুরোধ: ১৯৬২ সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর বন্ধুরা জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ...

নলেজ সিটিতে শিক্ষক দিবস উদযাপন

Image
শিক্ষক দিবস উপলক্ষে নলেজ সিটি তে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হল। অনুষ্ঠানটি শুভ সূচনা হয় বিধায়ক অগ্নিশ্বর নস্করে হাত দিয়ে। এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে বেশ কয়েক জন্য স্টুডেন্টদের সাইকেল দেওয়া হয়। তবে অনুষ্ঠানটি ছিল দেখার মত। স্টুডেন্ট ও শিক্ষকদের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠে ছিল মাধুয্যময়। নলেজ সিটি চেয়ারম্যান আব্দুল রব বলেন আমাদের এই অনুষ্ঠানে বিধায়ক মহাশয় এসেছেন এতে আমি খুশি, আমাদের যে সহযোগিতা করতে চাইছে এটা আমাদের জন্য খুবিই ভালো হবে। আমরা এখানে একটি মেডিক্যাল কলেজ করার চেষ্টা করছি। যাতে সবার ভালো হয়।