বেহালা মা ফাউন্ডেশনে উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন

বেহালা মা ফাউন্ডেশনে পরিচালনায় আয়োজিত হল শিক্ষক দিবস। বেহালা রয়েড পার্ক মোড়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজক সভাপতি সংগীতা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা যায় অর্ণব চৌধুরী কে। এই দিন বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের সন্মাধনা জানানো হয়। বেহালা মা ফাউন্ডেশন, সমাজের স্বার্থে সাধারণ মানুষরে জন্য সামাজিক মূলক বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। এই ভাবেই এগিয়ে যাচ্ছে বেহালা মা ফাউন্ডেশন। সাধারণ মানুষরে আপদ বিপদে সব সময় মানুষরে পাশে থাকেন তারা । তবে এই দিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষরে জন্য আরও একটি বিশেষ বার্তা দেওয়া হয়।সেইটি হল কেউ যদি কোনো সমস্যায় থাকে তাঁদের এই সংস্থা থেকে একটি হেল্প লাইন চালু করতে চলছে। যেখানে সাধারণ মানুষরে সমস্যা কথা শোনা হবে। ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী স্মরণে এবং শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে শিক্ষক দিবস পালন করা হয়। ৫ সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও প্রখ্যাত দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী।অনুরোধ:
১৯৬২ সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর বন্ধুরা জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ করলে তিনি জানান, ব্যক্তিগত জন্মদিনের পরিবর্তে দিনটি শিক্ষকদের উৎসর্গ করলে তিনি বেশি খুশি হবেন।মূল উদ্দেশ্য: সমাজ গঠনে ও ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অবদানের কৃতজ্ঞত। জানাতে এই দিনটি পালিত হয়। বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর, কিন্তু ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। সারাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এইদিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস। যদিও ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ স্মরণে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে। তাহলে ভারতে শিক্ষক দিবস কেন অন‍্যদিন পালিত হয়? প্রশ্ন সকলের মনে। ভারতের শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়।
একজন প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক, এবং ভারতরত্ন প্রাপক, ডঃ রাধাকৃষ্ণান ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন। রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্র প্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫২ সালে ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং ১০ বছর পর,১৯৬২ সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন রাধাকৃষ্ণান।১৯৬২ সালে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর , তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। তিনিই তাঁদের এইদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন, তাঁর কথায় "আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে, যদি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাবো"।তাই, বিশ্বব্যাপী শিক্ষক দিবস ৫ অক্টোবর পালিত হলেও, ভারতে ১৯৬২ সাল থেকে ৫ সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস।

Comments

Popular posts from this blog

ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো