বৃহস্পতিবার সারা বাংলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতি পক্ষ ধর্মতলা বিশাল জনসভাবেশ
নিজস্ব সংবাদ:- গীতা মন্ডল-- গত ৪ঠা মে রাজ্যে পালাবদলের পর নবগঠিত রাজ্য সরকার কর্তৃক পশু জবাই সংক্রান্ত নয়া বিধি আরোপের পরদিন থেকেই রাজ্যের পশুহাট গুলি বন্ধ রয়েছে। প্রায় চার মাস যাবৎ লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা স্তব্ধ হয়ে রয়েছে। গরু কেনাবেচা বন্ধ থাকায় বানতলার বিখ্যাত লেদার ইন্ডাস্ট্রির হাজার হাজার শ্রমিক কর্মচারীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। এখনই এক লক্ষ ম্যাট্রিক টন এর বেশি দুধের ঘাটতি,গরু কেনা বেচা বন্ধ থাকায় আগামী দিনে দুধের দুষ্প্রাপ্পে ও মূল্যবৃদ্ধিতে পশ্চিমবঙ্গের শিশু কিশোরদের জীবনে নেমে আসবে অপুষ্টির মহামারী।ভয়ংকর সংকটের সামনে পড়েছে গ্রামীণ হাজার হাজার গোপালক। আগামী দিনে ডেয়ারি শিল্পের সাথে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকায় নেমে আসছে ভয়াবহ সংকট।
হাটমালিক,ব্যবসায়ী, চর্ম সংগ্রাহক, চর্ম শিল্পের সাথে যুক্ত শ্রমিক, গোপালক, ডেয়ারি শিল্পের(গোয়ালা, ময়রা, মিষ্টান্ন শিল্পের সাথে যুক্ত কয়েক লক্ষ ব্যবসায়ী,শ্রমিক, কর্মচারী)সাথে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা ভয়ংকর বিপর্যয়ের সম্মুখে দাঁড়িয়ে।
এমতাবস্থায়, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা রক্ষার্থে আগামীকাল ১০ই সেপ্টেম্বর বেলা ১২:৩০টায় রানী রাসমণি এভিনিউতে রাজ্যের সমস্ত হাট মালিক, ব্যবসাদার বন্ধু ও হাটগুলির সাথে যুক্ত বিভিন্ন পেশার মানুষের মহাসমাবেশ ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগীয় মন্ত্রীর নিকট গণডেপুটেশন জমা দেওয়া হয় ।এবং দফতর থেকে জানানো হয় আগামী দিন এই বিষয়ের ওপর তারা নজর দেবেন। যাতে এই সমস্যা সমাধান হয়।


Comments