Posts

দমদম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সৌগত রায় ও বরাহনগরে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে প্রচার

Image
আসন্ন দমদম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সৌগত রায় ও বরাহনগরে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে ২৭নং ওয়ার্ডে একটি কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের কর্মীবৃন্দরা ও বহু সাধারণ মানুষ। প্রচারে ২৭নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। সায়ন্তিকা মানুষের কাছে ভালো সারা পাচ্ছে, মানুষের সাথে মিশছেও। মেয়েটি মানুষের জন্য কাজ করার ইচ্ছাও আছে। এদিকে সৌগত দাও বিপুল ভোটে জয় যুক্ত হবে। এমনটাই মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলেন ২৭নং ওয়ার্ডে পৌরপিতা বিশ্বজিৎ বর্ধন।

উত্তর কলকাতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে মিছিল

Image
উত্তর ভারত গড়ার লক্ষ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এ সমর্থনে শনিবার বড়বাজার গণেশ টকিজের সামনে থেকে একটি মিছিল বের হয়। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, স্বপন বর্মন, এছাড়াও ছিলেন দলীয় কর্মীরা সঞ্জু বর্মন, সন্দীপ সিং, রঘুনাথ আগোয়াল, পবন শর্মা, সৌরভ, সুশীল কোঠারি, সুমিত শর্মা, সহ আরও অনেকে। তবে মিছিলে নারী পুরুষ অভয় বহু মানুষকে একসাথে পা মেলাতে দেখা যায়।মানুষের সাথে আছি, আগামী দিনও থাকবো। এমনটাই মিছিলের মধ্যে দিয়ে বার্তা দিলেন উত্তর কলকাতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমথিত জাতীয় কংগ্রেসে প্রার্থী প্রদীপ ভট্টাচার্য সমর্থনে মিছিল

Image
লোকসভা নির্বাচন চলছে তারই মধ্যে যেখানে যেখানে নির্বাচন হয়নি, সেখানে ভোটে প্রচার চলছে তুঙ্গে। অলিতে গলিতে মিটিং, মিছিল কর্মীসভা চলছে জোর কদমে। শুক্রবার দেশের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে সাম্প্রদায়িক বিভাজন, দুর্নীতি লুঠ, কাজ, শিক্ষা, নারীর অধিকার ও সন্মান রক্ষার লড়াইকে জোরদার করতে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমথিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এ সমর্থনে একটি মিছিল বেড় হয় বেলেঘাটা ডিডি হেলথ হোমের সামনে থেকে। শেষ হয় সিয়াই ডি মোড়ে সামনে। এই মিছিলে মহিলা, পুরুষ সবাইকে একই সঙ্গে পা মেলাতে দেখা যায়। শাসকের দুর্নীতি ও কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদের আওয়াজ তোলে এই মিছিলের মধ্যে দিয়ে। মিছিলে উপস্থিত ছিলেন রাজীব বিশ্বাস, সঞ্জয় পাত্র, সজল রায় চৌধুরী, বাসন্তী দাস,মনীষা বিশ্বাস,জ্যোৎস্নাসুরাণা,সোমা বোস,জবা সরকার,রাসুদি,অপর্ণা বিশ্বাস,সত্যজিৎ রায়, সহ আরও অনেকে।

১০১নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে কর্মীসভা

Image
আসন্ন যাদবপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সমথনে মঙ্গলবার ১০১নং ওয়ার্ডে একটি কর্মীসভা আয়োজন করা হয়। বৈশাখী ক্লাবের সন্নিকটে এই কর্মীসভা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। সভাতে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম, বিধায়ক দেবাশীষ কুমার, ঋতব্রত মজুমদার,১০১নং ওয়ার্ডে পৌরপিতা ব্যাপাদিত্য দাসগুপ্ত সহ আরও অনেকে। মানুষের জন্য কাজ করতে চাই। তাই সবাই আমাকে দুই হাত ভরে আশীর্বাদ করুন। আমি যাদুবপুরে মেয়ে, তাই বিপদে আপদে সব সময় আপনাদের পাশেই থাকবো। এমনটাই বলেন প্রার্থী সায়নী ঘোষ।

শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে শীতলা স্পোটিং ক্লাবের বেশ কয়েকদিন ধরে নানা ধরনের অনুষ্ঠান

Image
রবিবার শীতলা স্পোটিং ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে আয়োজিত হল সকালে ব্লার্ড ডোনেশন ক্যাম্প ওসন্ধ্যায় মায়ের গান। শুধু এই দিন নয় বেশ কয়েকদিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান।বাউল গান, বুগি বুগি, সংস্কৃতি ও বিচিত্রা অনুষ্ঠান, এবং ভোগ খাওয়ানো। তবে এদের পুজো এবছর বিশেষ আকর্ষণ হল সন্ধ্যাকালীন মেলা। মেলাতে রয়েছে নানা ধরনের দোকানপাঠ, বাচ্চাদের খেলার জন্য নানা ধরনের দোলনা, সব মিলিয়ে মেলা হয়ে উঠেছে জমজমাট। উদ্যোগক্তারা জানান এবছর আমরা যা করেছি আগে বছর চেষ্টা করবো মেলাটাকে আরও বড় করে করতে। ২২/৬, মহাত্মা শিশির কুমার সরণী,বেশ কয়েকদিনের এই অনুষ্ঠান গুলি মানুষকের কাছে হয়ে উঠবে অতিজনপ্রিয়। একটা সময় ছিল এই এলাকায় অনুন্নত। না ছিল রাস্তাঘাট, না ছিল মানুষের কাছে কোনো কিছুরি পরিষেবা। আজ যা মানুষ কাছে আছে,তা বিগত কয়েক বছর আগে মানুষের কাছে ছিল ধরাছোঁয়া বাইরে। এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তাই কাজের মানুষ কাছের মানুষ ১২নং ওয়ার্ডে পৌরমাতা মিনাক্ষী গঙ্গোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ করেছে এলাকার মানুষ। বলেন এলাকার বাসিন্দারা ।

ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে জল, বাতাসা বিতরণ

Image
শুক্রবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে বেহালা থানার সন্নিকটে পথচারী মানুষ,ও যানবাহন চলাকারী সাধারণ মানুষ এবং অটোচালকদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে প্রায় ৫ হাজার মানুষের জন্য সরবত, বাতাসা, ছোলা বিতরণ করা হয়। শুধু এটা প্রথম নয় সামাজিক কাজে মানুষের স্বার্থে সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশন। মানুষের পাশে দাঁড়ানোটাই এদের একান্ত কাম্য হয়ে উঠছে। রাজনীতি রং ছাড়াই এগিয়ে চলছে এই সংস্থা। এই সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন আমরা চেষ্টা করি গরীব মানুষদের পাশে দাঁড়ানো। যাতে তাঁদেরকে একটু সাহায্য করতে। আগামী দিন এই ভাবে মানুষরে জন্য কাজ করবো। তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয়। এই সংস্থার সমস্ত সদস্যদের পরিশ্রমে এই কাজ গুলো আমরা করতে পারি। মহিলা, পুরুষের উভয়ে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করে চলেছি।

সমাজসেবী নাগেশ সিং উদ্যোগে ভোগ বিতরণ

Image
বুধবার বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী ও বিশ্ব শান্তি মা কালীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভোগ বিতরণ করলেন কয়েকশো মানুষের। এই প্রথম নয় মাসে দুইবার করে অম্বষা উপলক্ষে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে। পাশাপাশি সমাজের স্বার্থে বিভিন্ন সময় মানুষের জন্য করেন তিনি। তিনি বলেন আমার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে তাই করি। আর আমার এই কাজের প্রেরণা দেন সন্তোষ পাঠক। তার দেখানো পথে আমরা চলছি। তবে এই দিন কয়েক শো মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ খেতে দেখা যায়। ভোগে ছিল সুস্বাদ্ধ খিচুড়ি, পোলাও তরকারি, মিষ্টি। নিজের হাতে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে।