ছট পুজো উপলক্ষে সার্বভৌম শাকদ্বীপীয় ব্রাম্ভণ কল্যাণ সমিতি উদ্যোগে জনসেবা ক্যাম্প

ছট পুজো উপলক্ষে সার্বভৌম শাকদ্বীপীয় ব্রাহ্মণ কল্যাণ সমিতির উদ্যোগে শাড়ি বিতরণ ও জনসেবামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। শ্রী ডিডু মাহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে বহু মানুষকে শাড়ি, জল ও ঘটি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় ওঝা, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, বিজয় উপাধ্যায়, মিনা পুরোহিত, কবিতা গুপ্তা, দিলীপ সুনকার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান লাল বাহাদুর পাঠক, সংযোজক সঞ্জয় সুনকার, অধ্যক্ষ দুর্গা বারী, সচিব অনুপ সিং ও আরও অনেকে।ছট পূজা (বা ছঠ পূজা) হলো হিন্দু ধর্মের একটি প্রাচীন ও কঠোর লৌকিক উৎসব, যা মূলত সূর্যদেবতা এবং ষষ্ঠী দেবী বা ‘ছঠি মাই’-এর উপাসনায় উৎসর্গীকৃত।
উপাস্য দেবতা: এই উৎসবে আলো ও জীবনের উৎস সূর্যদেব এবং সন্তান ও পরিবারের মঙ্গলদাতা ছঠি মাই (ষষ্ঠী দেবী)-র আরাধনা করা হয়। এখানে কোনো মূর্তি পূজা করা হয় না, বরং সরাসরি সূর্যকে ও প্রাকৃতিক উপাদানকে পূজা করা হয়। বছরে দুবার এই পূজা হয়—চৈত্র মাসে (চৈতি ছট) এবং কার্তিক মাসে (কার্তিক ছট)। কালীপূজার ছয় দিন পর কার্তিক শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে কার্তিক ছট বিশেষভাবে ঘটা করে পালিত হয়।

Comments

Popular posts from this blog

ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো