বৃহস্পতিবার শ্রী জৈন বিদ্যালয় হাওড়া বিজ্ঞান প্রদর্শনী মহোউৎসব আয়োজিত হল
নিজস্ব সংবাদ :(গীতা মন্ডল )হাওড়া, শ্রী জৈন বিদ্যালয় হাওড়া (বালক বিভাগ)-তে বিজ্ঞান প্রদর্শনী মহোৎসবের জমকালো আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্ররা উৎসাহের সঙ্গে অংশ নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর একের পর এক আকর্ষণীয় ও জ্ঞানবর্ধক মডেল উপস্থাপন করে।
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. অসিত কুমার মণ্ডল, হাওড়া জেলার ডি.আই. শ্রী বিমল গায়েন এবং হাওড়া জেলা ডিপিএসসির চেয়ারম্যান ড. অসিত বেরা। তিনজন বিশিষ্ট অতিথি যৌথভাবে ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর তাঁরা ছাত্রদের তৈরি বিভিন্ন মডেল স্টল পরিদর্শন করেন এবং মডেল নিয়ে অনেক প্রশ্ন করেন। প্রদর্শনীতে বিদ্যালয়ের মোট ১০০ জন ছাত্র অংশ নেয়।
তারা ক্লিন ইন্ডিয়া, স্মার্ট সিটি, পরিবেশ সংরক্ষণ, দূষণ, জলচক্র, সৌরশক্তি, এআই রোবট কার, এআই রোবট, স্মার্ট স্ট্রিট লাইট, হাইড্রোলিক লিফট, স্মার্ট সোলার প্যানেল, লেজার লাইট সিকিউরিটি সেন্সর, মানব হৃদয়ের কার্যকরী মডেল, হোলোগ্রাম সহ অনেক বিষয়ে মডেল তৈরি করে।
এই উপলক্ষে বিদ্যালয়ের সচিব শ্রী ললিত কাঁকড়িয়া বলেন, এই ধরনের আয়োজনের ফলে শিশুদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত হয়। অনুষ্ঠানটির সফল ও সুন্দর সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শ্রী সন্তোষ কুমার তিওয়ারি।


Comments