কাঁকুড়গাছি শ্রী শ্রী ১০৮ রানী শক্তি আদি মন্দিরে সামনে জলের কল উদ্ভোধন

নিজস্ব সংবাদ :( গীতা মন্ডল )-কলকাতা: কাঁকুড়গাছি স্থিত ১৮৭ বছরের প্রাচীন ঐতিহাসিক এবং আস্থার প্রধান কেন্দ্র শ্রী শ্রী ১০৮ রানি শক্তি আদি মন্দিরে শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ তারিখে শ্রদ্ধা ও ভক্তিভাবের পরিবেশে প্যাউ লোকার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পূজ্য পণ্ডিত যোগেন্দ্র খেড়ওয়ালজি, সেবায়েত এবং খেড়ওয়াল পরিবারের ষষ্ঠ প্রজন্মের জ্যেষ্ঠতম সদস্য দ্বারা বিধিবৎ পূজা-অর্চনা ও লোকার্পণ করা হয়। অনুষ্ঠানে শ্রী শিবনাথ জি নেওটিয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিবনাথ নেওটিয়া ফাউন্ডেশনের গরিমাময় উপস্থিতি ছিল।
পবিত্র মন্দির প্রাঙ্গণে জনসেবার ভাবনা নিয়ে স্থাপিত এই প্যাউ-এর মাধ্যমে ভক্ত এবং সাধারণ মানুষকে শীতল পানীয় জল সরবরাহ করা হবে। অনুষ্ঠান চলাকালীন সেবা ও পরোপকারের গুরুত্বের উপর আলোকপাত করে বলা হয় যে জলসেবা কেবল তৃষ্ণা মেটানোর মাধ্যম নয়, বরং মানবসেবা এবং ঈশ্বরসেবার এক পবিত্র রূপ। অনুষ্ঠানের পর উপস্থিত ভক্ত এবং সাধারণ মানুষের জন্য ইডলি সেবারও আয়োজন করা হয়। ভক্তিভাব, সেবা এবং সামাজিক দায়বদ্ধতায় পরিপূর্ণ এই আয়োজনে উপস্থিত মানুষেরা জনহিতকর এই সেবামূলক কাজের প্রশংসা করেন। এই সেবামূলক কাজটি শিবনাথ নেওটিয়া ফাউন্ডেশনের সৌজন্যে এবং জলসেবা ট্রাস্টের দিনেশ খেমকার তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

Comments

Popular posts from this blog

ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো