সূর্যোদয় পরিচালনা সাধন মিস্ত্রী উদ্যোগে ১৫ ই আগস্ট বস্ত্র ও খাতা পেন বিতরণ অনুষ্ঠান

১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ে পরিচালনায় সাধন মিস্ত্রী উদ্যোগে আয়োজিত হল বস্ত্র বিতরণ, খাতা কলম বিতরণ ও বাউল গান। শুভ সূচনা হয় সোনাপুর বিধায়ক দেবাশীষ ধর মহাশয়ে হাত দিয়ে। অনুষ্ঠান টি ছিল দেখার মত। সাধারণ মানুষ তাঁদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে। সম্পাদক রাজীব মিস্ত্রী, প্ৰিয়তোষ মিস্ত্রী, সন্দীপ মিস্ত্রী, সুশান্ত মন্ডল, বিধিদীপ্ত মন্ডল এদের সবার প্রচেষ্টা অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস বা বিশেষ জাতীয় দিনে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ (শাড়ি, লুঙ্গি বা পোশাক) করা একটি প্রচলিত সমাজসেবামূলক কাজ। সাহায্য করা: গরিব ও দিনমজুর মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া।উৎসবের আনন্দ: জাতীয় দিবসের আনন্দে সবাইকে শরিক করা।সংগঠন: স্থানীয় ক্লাব, এনজিও বা দাতব্য সংস্থা এই উদ্যোগ নেয়। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট (১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ,
শুক্রবার) ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে । দেশ মাতৃকার শৃংখল-মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। স্বাধীনতার ঠিক পূর্ব-মুহুর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। ১৯৪৭ সালের ১৫ আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

Comments

Popular posts from this blog

ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো