সনাতন সাংস্কৃতিক সংসদ পশ্চিমবঙ্গে পরিচালনা দশ হাজার কণ্ঠে গীতা পাঠ
রবিবার সনাতন সাংস্কৃতিক সংসদ পশ্চিমবঙ্গ এ পরিচালনায় দশ হাজার কণ্ঠে গীতা পাঠ আয়োজিত হল মহেশ তলা বাটানগর রিভারসাইড নতুন ফুটবল মাঠে। ব্যবস্থাপনায় মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েফেয়ার আসোসিয়েশনে। সহযোগিতায় বিশ্বহিন্দু পরিষদ, বাটানগর-মহেশতলা প্রখন্ড। সভাপতি স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ, কার্যকরী সম্পাদক শ্রীমৎ নিগুর্ণানন্দ ব্রক্ষচারী, আহ্বায়ক শ্রী সুমন ভট্টাচার্য। এই দিনের অনুষ্ঠানে বহু মানুষরে ঢল দেখা গেছে মাঠে। অনুষ্ঠান উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ থেকে শুরু করে বহু সাধুসন্তরা। গীতা পাঠে শেষে ভোগ খাওয়ানো ব্যবস্থাও ছিল। বহু মানুষরে প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাহাত্ম্য বা গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে গীতাকে স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী ও সকল উপনিষদের সার হিসেবে গণ্য করা হয়। নিয়মিত শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করলে বা এর মাহাত্ম্য শ্রবণ করলে মানবজীবন সার্থক ও পবিত্র হয়।গীতা পাঠের উপকারিতা ও ফলপুণ্য অর্জন: নিয়ম করে গীতা পাঠ করলে বহু পুণ্যের অধিকারী হওয়া যায়।মন শান্ত রাখা: গীতার বাণী মানুষের মন ও ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।ভয় ও দুশ্চিন্তা মুক্তি: জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং মানসিক শান্তি পেতে গীতা দিশা দেখায়।জ্ঞান লাভ: গীতা পাঠের মাধ্যমে দিব্য জ্ঞান ও পরমাত্মার প্রতি প্রেম বৃদ্ধি পায়।

Comments