শ্রী শ্রী বড় জগন্নাথ মন্দিরে উল্টো রথ উদযাপন

শ্রী শ্রী জগন্নাথ উল্টো রথযাত্রা মহোউৎসব পালিত হল শ্রী শ্রী বড় জগন্নাথ মন্দিরে। ১ নং নবাব লেন, কলকাতা ৭ পোস্তা গণেশ মন্দিরে সন্নিকটে এই মহোউৎসব আয়োজিত হয়। অনুষ্ঠানে কার্যকর্তা শ্যাম সুন্দর দাস, পন্ডিত ঘনশ্যাম মিশ্র, সচিন ত্রিপাটি, জয়প্রকাশ ত্রিপাটি, বিনায়ক ত্রিপাটি,ঋষি শুল্কা,সপ্তম শর্মা,মতি সুনকর,ক্টিংকু সুনকর,আকাশ যাদব, বরুন সিং, রোহিত পান্ডে, মুন্না সাউ,সুরাজ সুনকর, আনিস সিং,সহ্য আরও অনেকে। তবে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামিনী তিয়ারি মিনা পুরোহিত, কমল সিং,রুবি রায় ও আরও অনেকে। রথ যাত্রার ৯ দিন পর প্রভু গন্ডিচা মন্দির থেকে নিজের মন্দিরে ফিরে আসে। রথযাত্রার মূল মাহাত্ম্য হলো ভক্তদের টানে ভগবান জগন্নাথের মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার আনন্দ এবং রথের রশি টানলে পাপমুক্তি ও পুণ্য লাভ হয়। এই পবিত্র উৎসবে রথের রশি ছোঁয়া বা টানার বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বিশদ জানতে পড়ুন উইকিপিডিয়া রথযাত্রা। রথের রশিতে একটু টান দিলে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে।জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে শামিল হতে পারেন।ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দেবী ভক্তদের সাথে দেখা করতে রাস্তায় বেরিয়ে আসেন। পুরী, মাহেশ এবং ইসকনের উদ্যোগে এই উৎসব খুব বড় করে পালন করা হয়।আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং আট দিন পরে উল্টো রথ বা বহুদা যাত্রা হয়।

Comments

Popular posts from this blog

ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো