৮০ নং ওয়ার্ড টানস্পর ডেপু রোডে বিজেপি কার্যালয়ে শুক্রবার মাছ ভাতে আয়োজন করা হল

বিজেপি জেতার পর কোথায় কোথায় মাছ ভাত খাওয়ানো হল বিজেপির বিভিন্ন জয়ের পর রাজ্যজুড়ে কর্মী ও সাধারণ মানুষের জন্য মাছ-ভাত খাওয়ানোর উৎসব বা বিজয়ী ভোজের আয়োজন করা হয়। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে:কলকাতা: দলের রাজ্য সদর দফতর এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে স্থানীয় কর্মী-সমর্থকদের জন্য জাঁকজমকপূর্ণভাবে মাছ-ভাতের আয়োজন করা হয়, যেখানে দলের শীর্ষ নেতারাও অংশ নেন।হুগলি: শ্রীরামপুরের প্রভাস নগরে রাজ্য সরকার গঠনের প্রাক্কালে বিজেপি কর্মীদের জন্য মাছ-ভাত খাওয়ানোর উৎসব পালিত হয়।দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটে বিজেপির জয়ের আনন্দে প্রায়
১২০০ মানুষকে মাছ-ভাত খাওয়ানো হয়।পশ্চিম বর্ধমান: জামুরিয়ায় বিজয় শোভাযাত্রা শেষে স্থানীয় বাসিন্দাদের জন্য প্রীতিভোজ হিসেবে মাছ-ভাত পরিবেশন করা হয়। রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে বাঙলি মাছ, মাংস খাওয়া আর হবে না । তারই পরিপ্রেক্ষিতে শমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপি যেদিন জিতবে বাংলায়,তারপরই সবাইকে মাছ ভাত খাওয়ানো হবে। শুক্রবার ৮০নং ওয়ার্ড টান্সপর ডেপু রোডে। বিজেপি কার্যালয়ে সমস্ত মানুষকে পেট ভরে মাছ ভাত খাওয়ানো আয়োজন করা হল।তবে এই অনুষ্ঠানে ব্যবস্থাপূর্ণায় ছিল বিজেপি কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিল দলীয় কর্মী থেকে শুরু করে বিজেপি তাবড় তাবড় কর্মকর্তারা। তবে সমগ্র অনুষ্ঠানের বিশেষ ভূমিকায় দেখা যায় জগজিৎ সিং কে।

Comments

Popular posts from this blog

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

DBPL Season 4 টেনিস খেলা আয়োজিত হল ডি সি এন ব্যাডমিন্টন ক্লাবে