লেক টাউন পোস্ট অফিসে সামনে ঝালমুড়ি উৎসব
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটি ব্যাপক ভাইরাল হয়েছিল। এই সাদামাটা এবং স্থানীয় স্ট্রিট ফুড খাওয়ার ঘটনাটি মানুষের মাঝে বিপুল উন্মাদনা ও সেলিব্রেশনের সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে একটি জনসভা করার পর, প্রধানমন্ত্রী মোদী সটান রাজকলেজ মোড়ের একটি সাধারণ ঝালমুড়ির দোকানে চলে যান। তিনি নিজে হাতে ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কেনেন এবং অত্যন্ত আগ্রহের সাথে তা খান। তাঁর এই সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার মুহূর্তটি লোকজনের মনে দারুণ উচ্ছ্বাস তৈরি করে। নেদারল্যান্ডসেও এর রেশপরবর্তীতে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ভারতীয় প্রবাসীদের সাথে আলাপচারিতার সময়ও প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের এই বিখ্যাত 'ঝালমুড়ি' এবং নির্বাচনী প্রচারের প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি যখন প্রবাসীদের কাছে রসিকতা করে জানতে চান, "Kya Jhalmuri Yaha Bhi Pahunch Gai?"
(ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেছে?), তখন উপস্থিত জনতা করতালি ও হাসির মাধ্যমে তা দারুণভাবে সেলিব্রেট করে। পশ্চিমবঙ্গে ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়া পর মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে ছিল সেই ছবি। কিন্তু পড়ে তার অনুগামীরা ভোটে জয়ের পর বিজয় উৎসব পালন করতে দেখা গেছে ঝালমুড়ি দিয়ে। ঠিক তেমনি লেকটাউন পোস্টে সামনে সাধারণ মানুষকে ঝালমুড়ি খাওয়ালেন কনক দেবনাথ, বাবুয়া চ্যাট্টার্জি, প্রবীর ধর, শ্রীউ কুমার শর্মা, শ্রাবনী দাস সহ তাঁদের সহ্য যোদ্ধারা।সোমবার পথচারী মানুষদের খুব আনন্দে সাথে ঝালমুড়ি খাওয়ালেন সবাইকে। তবে এই ঝালমুড়ি স্বাদ্ধ ছিল খুবই সুস্বাদ্ধ।


Comments