১০৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে প্রার্থী দেবব্রত মজুমদারে হল মঙ্গলবার

ভোটের পারদ ক্রমশ চড়ছে বাংলায়। ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরে। তারই প্রতিবাদ জানাতে দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে, রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শোকজ করার দাবি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখল তৃণমূল।সিইও-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের দাবি, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতার সঙ্গে ঘুরেছেন মনোজ আগরওয়াল। গত সোমবার এমন অভিযোগেই সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। সিইও-র বিরুদ্ধে অভিযোগ, হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন সিইও, ভোটারদের থেকে মতামত জানতে চেয়েছেন। বিজেপির কালীচরণপুর এরিয়া কমিটির কনভেনার তপন কুমার মহাপাত্রের সঙ্গে ঘুরেছেন। ভোট মাত্র আর কয়েক টা দিন বাকি তাই ভোটের প্রচার চলছে দাপিয়ে। ঠিক তেমনি ১০৫ নং ওয়ার্ডে পৌরমাতা সুশীলা মন্ডলের নেতৃত্বে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে প্রার্থী দেবব্রত মজুমদার প্রচার হল। সাধারণ মানুষ তাকে পেয়ে খুশি। রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে গলায় ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা জানাতে ভোলেনি কেউ। এই দিন বহু মানুষ এই মিছিলে সামিল হতে দেখা যায়।

Comments

Popular posts from this blog

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো

DBPL Season 4 টেনিস খেলা আয়োজিত হল ডি সি এন ব্যাডমিন্টন ক্লাবে

রবিবার আয়োজিত হল খান্ডল বিপ্রসভা কলকাতা উদ্যোগে দীপাবলি সম্মেলন