হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দির যুব সংঘে উদ্যোগে আয়োজিত একটি সুন্দর পদ যাত্রা

হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হল হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন, যা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি অটল ভক্তি, শক্তি এবং নম্রতার প্রতীক হিসেবে পালিত হয় । বিশ্বাস করা হয় যে এই দিনে পূজার মাধ্যমে বজরংবলীর আশীর্বাদ পাওয়া যায়, যা ভীতি, দুঃখ ও দারিদ্র্য দূর করে। এই দিনে ভক্তরা হনুমানজির বিশেষ পূজা করেন, হনুমান চালিশা পাঠ করেন এবং সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমানজিকে সিঁদুর (কমলা রঙের), চমেলি তেল, লাড্ডু বা গুড়-ছোলা নিবেদন করা হয়। এই উৎসবটি বিশ্বাস জাগিয়ে তোলে যে হনুমানজি কলিযুগেও জীবিত এবং ভক্তদের রক্ষাকর্তা । এই দিনে নিরামিষ আহার পালন করা হয় এবং ব্রহ্মচর্য অনুসরণ করা অত্যন্ত জরুরি। হনুমান জয়ন্তী শক্তি ও ভক্তির প্রতীক হিসেবে ভক্তদের জীবনে সাহস ও বল যোগায়।
হনুমান মন্দির যুব সঙ্ঘ এ উদ্যোগে প্রতি বছরে ন্যায় এবছরও ধুমধাম করে পুজো পালিত হল। শুধু তাই নয় পুজো পাশাপাশি শনিবার পুজো উপলক্ষে হনুমান জয়ন্তী একটি পদ যাত্রা আয়োজিত। যেখানে বড় ছোট নারী পুরুষ সবাই কে এই পদ যাত্রায় হাটতে দেখা যায়। পদ যাত্রা টি শুরু হয় 77 গার্ডেন রিচ রোড হুগলী জুট মিল কলোনী হনুমান মন্দির থেকে। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা আনোয়ার খান, ওয়েস্ট বেঙ্গল বিজেপি মাইনোরিটি ভাইস প্রেসিডেন্ট এরশাদ আহেমদ। সমগ্র অনুষ্ঠান টি উদ্যোগে রয়েছেন প্রেসিডেন্ট সঞ্জয় শাও, সেক্রেটারি অরবিন্দ কুমার সিং।

Comments

Popular posts from this blog

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো

DBPL Season 4 টেনিস খেলা আয়োজিত হল ডি সি এন ব্যাডমিন্টন ক্লাবে

রবিবার আয়োজিত হল খান্ডল বিপ্রসভা কলকাতা উদ্যোগে দীপাবলি সম্মেলন