শুক্রবার প্রচার সারলেন চুরাঙ্গী বিধানসভা প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনেই অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন (বিশেষ নিবিড় সংশোধন বা SIR) এবং BLO-দের নির্দেশিকা প্রদান করেছে । সব প্রধান দল—টিএমসি, বিজেপি এবং বামফ্রন্ট—প্রার্থী নির্বাচন ও নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। একদিকে নির্বাচন কমিশন যেমন প্রস্তুতি নিচ্ছে, কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে, তেমনই রাজনৈতিক দলগুলোও প্রার্থী চূড়ান্ত করে নেমে পড়েছে প্রচারে। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনটি এই বছরের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। তার মূল কারণ এই আসনের প্রার্থী তালিকা - একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জী লড়ছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
একসময় মিজ. ব্যানার্জীর মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন শুভেন্দু অধিকারী। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি হয়ে ওঠেন তার অন্যতম কড়া সমালোচক।সেবছর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রায় ৫৮ হাজার ভোটে জয়লাভ করেন মিজ. ব্যানার্জী। ফলে এই আসনে দু'পক্ষের আবার মুখোমুখি হওয়া এক মর্যাদার লড়াই হিসেবেই দেখা হচ্ছে। শুক্রবার সকাল সকাল বাড়ি বাড়ি প্রচার সারলেন চূড়াঙ্গী বিধানসভা প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। প্রচারে স্লোগান ছিল বাংলা বাঁচাতে চাই দিদি সরকার। তাই এই দিন সাধারণ মানুষকে জোড়া ফুলে ভোট দেবার আহ্বান জানালেন প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

Comments

Popular posts from this blog

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো

DBPL Season 4 টেনিস খেলা আয়োজিত হল ডি সি এন ব্যাডমিন্টন ক্লাবে

রবিবার আয়োজিত হল খান্ডল বিপ্রসভা কলকাতা উদ্যোগে দীপাবলি সম্মেলন