বেহালা রাম নবমী উৎসব কমিটি উদ্যোগে আয়োজিত হল শ্রী রাম মহোউৎসব

রাম নবমী (সংস্কৃত: राम नवमी ) অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা সন্তান শ্রী রামের জন্মগ্রহণ উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। শ্রী রাম শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার।এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন । তাই এই দিনকে সনাতন ধর্মের “বিশ্ব মাতৃ দিবস” হিসেবে পালন করেন সনাতনীরা। দিনটি হিন্দু মহাকাব্য রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয় যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে, প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন বা কীর্তন (ভক্তিমূলক গান) গেয়ে উৎসব উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো পূজা করে। দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারেরও আয়োজন করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ।
এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়।অযোধ্যায়, অনেকে পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান। ২৭ শে মার্চ ছিল রাম নবমী উৎসব। আর এই উৎসব সারা ভারত জুড়ে পালিত হয়। ঠিক তেমনি শ্রী রাম নবমী মহোউৎসব আয়োজন করলো বেহালা রাম নবমী উৎসব কমিটি। লাল পাঁচিল, গোপাল মিশ্র রোড বেহালার সন্নিকোর্টে এই উৎসব আয়োজিত হয়। দুই দিন ধরে চলে বিভিন্ন কর্মসূচি। পুজো উপলক্ষে আয়োজিত হয় গোমাতা পূজা তুলসী পুজো, ভোগ বিতরণ, গঙ্গা আরতি। কমিটি সাধারণ সম্পাদক শুভাসি কর বলেন শ্রী রামের রাজত্ব পশ্চিমবঙ্গ বাংলা বুকে দরকার।এই মুহূর্তে সমস্ত সনাতনী হিন্দুরা যদি একত্রিত না হয় ভবিষ্যতে যে কালো দিন আসছে তা আমরা বুঝতে পাচ্ছি,বাংলাদেশের মত এখানে যেন না হয়। তাই চাই সবাই একত্রিত হয়ে সনাতন হিন্দু ধর্ম কে বাঁচাতে।

Comments

Popular posts from this blog

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো

DBPL Season 4 টেনিস খেলা আয়োজিত হল ডি সি এন ব্যাডমিন্টন ক্লাবে

রবিবার আয়োজিত হল খান্ডল বিপ্রসভা কলকাতা উদ্যোগে দীপাবলি সম্মেলন