রবিবার 'প্রেমে পড়া বারণ' নতুন ওটিটি সিনেমা পোস্টার শুট হল কলকাতা

নিজস্ব সংবাদ:(গীতা মন্ডল) এসজি ড্রিম ক্যানভাস ওটিটির (SG DREAM CANVAS OTT) |আসন্ন ওয়েব সিরিজ ‘প্রেমে পড়া বারণ’-এর পোস্টার শুট সম্পূর্ণ হল জমকালো আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজি ড্রিম ক্যানভাস প্রাইভেট লিমিটেডের (SG DREAM CANVAS PRIVATE LIMITED) কর্ণধার মৌমিতা ঘোষ, নবাগত অভিনেত্রী তনুশ্রী দিন্দা, অভিনেত্রী মানালি দে, আলপনা রানী দাস, অভিনেতা সুশান্ত ঘোষ ও সৌম্যদীপ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এই সিরিজের পরিচালক শান্তনু বেজ, মুখ্য সহযোগী পরিচালক নিবেদিতা শেঠ, কোরিওগ্রাফার প্রিয়াঙ্কা মাইতি এবং টিমের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সংস্থার কর্ণধার মৌমিতা ঘোষ জানান, নতুন এই ওটিটি প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে এমন একটি মঞ্চ হিসেবে, যেখানে নতুন ও পুরনো—উভয় প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা সমানভাবে কাজের সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন পরিচালক ও প্রযোজকরা তাঁদের সৃষ্টিশীল কাজ সহজেই দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবেন। খুব শীঘ্রই এই ওটিটি প্ল্যাটফর্মটি বাজারে এবং প্লে স্টোরে লঞ্চ করা হবে বলেও তিনি জানান।
আসন্ন ওয়েব সিরিজ ‘প্রেমে পড়া বারণ’ সম্পর্কে নির্মাতারা জানান, এটি একটি স্যাড রোমান্টিক গল্প, যেখানে ভালোবাসা ও বিচ্ছেদের আবেগঘন দিকগুলো তুলে ধরা হবে। নির্মাতাদের দাবি, এই গল্পের মাধ্যমে দর্শকরা নিজেদের জীবনের প্রেম ও তার বিচ্ছেদের স্মৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন। সিরিজটি মোট সাতটি পর্বে প্রকাশিত হবে এবং খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানের প্রিয়ার পার্টনার হিসেবে রয়েছে বেজ মিডিয়া কানেক্ট এবং ডিজিটাল মার্কেটিং ও প্রমোশনের দায়িত্বে রয়েছে বেজ ডিজিটাল প্রাইভেট লিমিটেড। নতুন এই উদ্যোগ ও সিরিজকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। #SGDREAMCANVASOTT #প্রেমেপড়াবারণ

Comments

Popular posts from this blog

ওয়েষ্ট বেঙ্গল এফ পি এস ডিলারগণের জীবন ও জীবিকার স্বার্থে যৌথ মঞ্চ গঠনের বৃহত্তর সমাবেশ

শুক্রবার সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্ট প্রযোজিত ইমামদার সিনেমা পোস্টার লঞ্চ হল

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো