ঈদে মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে সরবত ও শীময়ী বিতরণ

আজ, শনিবার ইদ-উল-ফিতর, খুশির ইদ! ইসলাম ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব। মহানগরীতে ইদের সবচেয়ে বড়ো জমায়েত ও নামাজ পাঠ হবে সকালে রেড রোডে। নামাজ পাঠ করাবেন নাখোদা মসজিদের ইমাম মহম্মদ শফিক। ইদের শুভেচ্ছা জানাতে রেড রোডে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ আহমেদ খান প্রমুখ। রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঈদ মানে আনন্দ, উৎসব এবং বারবার ফিরে আসা খুশি । এটি মূলত মুসলিমদের জন্য বিশেষ উৎসবের দিন। আরবি 'ঈদ' শব্দের অর্থ আনন্দ বা উৎসব এবং 'ফিতর' অর্থ রোজা ভাঙা, যা রমজান মাসব্যাপী আত্মসংযমের পর উদযাপন করা হয় । এই দিনটিতে নতুন পোশাক, বিশেষ খাবার, নামাজ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়া হয়।
ঈদের মূল তাৎপর্য ও অর্থ: আনন্দ ও উৎসব: ঈদ একটি আরবি শব্দ, যার অর্থ উৎসব বা আনন্দ । ঈদুল ফিতর (রোজা ভাঙার উৎসব): দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে এই উৎসব পালন করা হয়, যা আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার। ঈদুল আযহা (কোরবানি বা ত্যাগের উৎসব): আত্মত্যাগের মহান আদর্শকে স্মরণ করে এই ঈদ পালিত হয়। সামাজিক সম্প্রীতি: ঈদ শুধু নিজের আনন্দ নয়, বরং গরিব-দুঃখীদের ফিতরা বা যাকাত দেওয়ার মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়।
সংক্ষেপে, ঈদ হলো পবিত্রতা, ত্যাগের মানসিকতা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আনন্দ উদযাপনের দিন। ঈদ উপলক্ষে সাধারণ মানুষকে সরবত ও শীময়ী বিতরণ করা হল মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে। উদ্যোগক্তা মাসিউর আহমেদ কামাল ওরফে ডন এবং সঞ্জয় গুপ্তা সহ তাঁদের সহ কর্মীরা। অনুষ্ঠানটি আয়োজিত হয় মুস্তাক আহমেদ স্ট্রিটে সন্নিকটে। এই দিন বহু সাধারণ মানুষকে খাবার বিতরণ করা। ডন দা বলেন আমরা এই ধরনের কাজ প্রায় করে থাকি মানুষরে জন্য আমাদের এই কাজ করতে ভালো লাগে আগামী দিনে করবো। তবে সাধারণ মানুষ তাঁদের এই কাজ কে স্বাগত জানিয়েছে সবাই।

Comments

Popular posts from this blog

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো

DBPL Season 4 টেনিস খেলা আয়োজিত হল ডি সি এন ব্যাডমিন্টন ক্লাবে

রবিবার আয়োজিত হল খান্ডল বিপ্রসভা কলকাতা উদ্যোগে দীপাবলি সম্মেলন