মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে পরীক্ষার্থী শুভেচ্ছা জানালেন সমাসেবী অলোক খাটুয়া

আজ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম এই বড় পরীক্ষা ঘিরে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে তুঙ্গে ছিল ব্যস্ততা। পর্ষদের তথ্য অনুযায়ী, এবছর পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় ২ লক্ষ বৃদ্ধি পেয়েছে, যা একটি উল্লেখযোগ্য দিক। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতেই এই উদ্যোগ নিয়েছে লালবাজার। কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবে। প্রয়োজনে পুলিশকর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। পরীক্ষার্থী যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আশঙ্কা থাকে, সে ক্ষেত্রেও পুলিশি সাহায্য মিলবে।
এছাড়াও, পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলান্স মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফেও মাধ্যমিক পরীক্ষার সময় পরিবহণ পরিষেবা জোরদার করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে পরীক্ষার আট দিনের জন্য ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আর যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না বলে প্রশাসনের দাবি। সোমবার মাধ্যমিক পরীক্ষাথী দের সনৎ চৌধুরী ইনস্টিটিউট স্কুলে সমস্ত ছাত্র ছাত্রীদের ট্যাংরা ১৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস SC St সেল,
ট্যাংরা হাউজিন বাজার ইউনিয়ন ও বৈশালী মোড় অটো ইউনিয়ন রুট ১২ এবং ১৫ যৌথ উদ্যোগে পেন, পেন্সিল জল, বিস্কুট তুলে দেওয়া হয় সবাই কে। এই দিন বৈশালী মোড়ে সমাজসেবী অলোক খাটুয়া ও তার সহ কর্মীদের নিয়ে আগত ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুভেচ্ছা ও সামগ্রিক তুলে দিলেন এবং সঙ্গে ছিলেন তার স্ত্রী সুলেখা সাউ খাটুয়া। অলোক খাটুয়া তিনি বলেন আমরাও একটা সময় ছাত্র জীবন কাটিয়ে এসেছি তাই চাইবো ছোট ছোট ছেলে মেয়েরা তারা ভবিষ্যতে এগিয়ে যাক। এবং আমরা তাঁদের কে সমস্ত সহযোগিতা করবো।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে সরস্বতী পুজো